Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
হতাশ তৃণমূল – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

হতাশ তৃণমূল

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জে ১৬ ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন হলেও কমিটি হচ্ছে না। ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি দিচ্ছেন না উপজেলা নেতারা। আবার উপজেলা কমিটিও দায়িত্ব নিয়ে ইউনিয়ন কমিটি ঘোষণা করছে না। এ কারণে জেলার ৮৮ ইউনিয়নের তৃণমূল নেতারা সংগঠনের ইউনিয়ন সম্মেলন করতে আগ্রহ হারিয়েছেন।
জেলার জামালগঞ্জ ও বিশ^ম্ভরপুর উপজেলার সব কয়টি ইউনিয়নের সম্মেলন সম্পন্ন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। উপজেলা ও জেলা নেতারা উপস্থিত থেকে এই দুই উপজেলার ১১ টি ইউনিয়নের সম্মেলন করেছেন। একইভাবে সুনামগঞ্জ সদর উপজেলার নয় ইউনিয়নের মধ্যে সুরমা, কাঠইর, কোরবাননগর, গৌরারং ও লক্ষণশ্রী ইউনিয়নের সম্মেলন হয়েছে ঘটা করে। কিন্তু কোন ইউনিয়নেরই কমিটি ঘোষণা করা হয় নি।
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের একজন তৃণমূলের নেতা বলেছেন, আমার নাম ছাপা হলে দলে আমার পদ থাকবে না। ওয়ার্ডের সম্মেলন শেষে ইউনিয়ন সম্মেলন হয়েছে। ইচ্ছে করলে উপজেলার নেতারা কাউন্সিলের মাধমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করতে পারতেন। কিন্তু তা হচ্ছে না। নেতৃত্ব পাবার জন্য কেবল উপজেলার নেতা নয়, জেলা নেতাদের কাছেও তদবির করছেন তৃণমূলের নেতারা। এভাবে নেতাদের পছন্দের নেতৃত্ব চাপিয়ে দিলে, একজন দক্ষ সংগঠকও বঞ্চিত হতে পারে।
বিশ^ম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের একজন নেতা বললেন, উপজেলার ৫ ইউনিয়নে সম্মেলন শেষে উপজেলা সম্মেলন করা হয়েছে। গত ২৩ নভেম্বর নতুন উপজেলা কমিটি ঘোষণা হয়েছে। কিন্তু ইউনিয়ন কমিটিগুলো এখনো ঘোষণা হয় নি।
বিশ^ম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক দিলীপ বর্মণ জানালেন, বিশ^ম্ভরপুরের ৫ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি চূড়ান্ত করা হয়েছে। অনুমোদনও হয়েছে। ১-২ দিনের মধ্যে নতুন নেতৃত্বের কাছে অনুমোদিত কমিটি তুলে দেওয়া হবে।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন বলেন, ইউনিয়নগুলোর সম্মেলন হয়েছে প্রায় এক মাস হয়। আমরা কমিটি ঘোষণা করে দিতাম। এরমধ্যেই নির্দেশনা আসে, উপজেলা সম্মেলন ডিসেম্বরে না হয়ে জানুয়ারিতে হবে। এজন্য ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয় নি।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম বলেন, সদর উপজেলার ৫ ইউনিয়নে সম্মেলন হয়েছে। এরমধ্যে লক্ষণশ্রী ইউনিয়নে সম্মেলন শেষে কাউন্সিলে ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটে ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে। এভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতেও কিছু সমস্যা হয়। আঞ্চলিকতাসহ নানাভাবে সুপারিশে যোগ্য সংগঠককে নেতা বানানো কঠিন হয়। আমরা চিন্তা করছি উপজেলা কমিটির সভা ডেকে সকলে একমত হয়ে যেসব ইউনিয়নে সম্মেলন হয়েছে, ঐগুলোর কমিটি ঘোষণা করতে।