স্টাফ রিপোর্টার
শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ মহোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ উদযাপন পরিষদের আয়োজনে শহরের কেন্দ্রীয় কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী তারক্ষব্রক্ষ হরিনাম সংকীর্ত্তণ উদযাপন পরিষদের সভাপতি শ্রীকৃষ্ণের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান কান্তি রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, অ্যাড. স্বপন কুমার দেব, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নৃপেশ তালুকদার নানু, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অ্যাড. স্বপন কুমার দাস রায়, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, শ্রী শ্রী তারক্ষব্রক্ষ হরিনাম সংকীর্ত্তণ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিপ্রেশ কুমার রায় বাপ্পি, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ প্রমুখ।


