‘হাওরকন্যা সুনামগঞ্জ’ এর অপরূপ সৌন্দর্য তোলে ধরা হয়েছে

স্টাফ রিপোর্টার
জেলা উন্নয়ন মেলায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘অপরূপ সুনামগঞ্জ’ নামে একটি ফ্রেমে ‘হাওরকন্যা সুনামগঞ্জ’ এর সকল অপরূপ সৌন্দর্য তোলে ধরা হয়েছে। মেলার পশ্চিম অংশে জেলা প্রশাসনের   
 স্টলের ডানে অপরূপ সুনামগঞ্জ এর বিলবোর্ড প্রদর্শিত করা হয়েছে। বিলবোর্ডের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার ২৪টি দর্শনীয় স্থানের চিত্র দেখানো হচ্ছে।
অপরূপ সুনামগঞ্জ এর বিলবোর্ডে প্রদর্শন করা হয়েছে, তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রী টেকেরেঘাটের একাধিক ছবি, তাহিরপুরের শিমুল বাগান ও যাদুকাটা নদী, সুনামগঞ্জ সদর এলাকার ডলুরা শহীদ স্মৃতিসৌধ, হাছানরাজার তোরণ, জেলা শিল্পকলা একাডেমী, ঐতিহ্য যাদুঘর, রিভার ভিউ, আব্দুজ জহুর সেতু, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, চার লোক কবির ভাস্কর্য, দক্ষিণ সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা ভাস্কর্য ও পাগলা মসজিদ, দিরাইয়ের ভাটিপাড়া জমিদার বাড়ির মসজিদ, ছাতকের লালপাহাড় ও লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানী, দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা স্মৃতিসৌধ, বাঁশতলা রাবারড্যাম।