‘হাওরবন্ধু’ পদক পেলেন হাসান শাহরিয়ার

স্টাফ রিপোর্টার
হাওর অ্যাডভোকেসি নেটওয়ার্ক বিশিষ্ট সাংবাদিক ও সুনামগঞ্জের কৃতী সন্তান হাসান শাহরিয়ারকে ‘হাওরবন্ধু’ পদক প্রদান করেছে। দীর্ঘদিন ধরে তিনি হাওরের সমস্যা নিয়ে লেখালেখি করছেন।
শনিবার রাতে ঢাকায় হাওরের শ্রেষ্ঠ সন্তানদের মধ্য থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ‘হাওররতœ’, ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত ফজলে হাসান আবেদ কে ‘হাওরবন্ধু’ ও মিঠামইন উপজেলা চেয়ারম্যান আসিয়া আলমকে ‘হাওরকন্যা’ পদকে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব রেজওয়ান আহমদ তৌফিক এমপি। শনিবার রাতে ঢাকায় হাওর অ্যাডভোকেসি নেটওয়ার্ক বিশিষ্ট সাংবাদিক ও সনামগঞ্জের কৃতী সন্তান হাসান শাহরিয়ারকে ‘হাওরবন্ধু’ পদক প্রদান করে।
জাতীয় পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. আবদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান এবং ব্র্যাক-এর সমন্বিত উন্নয়ন কর্মসূচির প্রধান শ্যাম সুন্দর সাহা।
অনুষ্ঠানে হাওরের হালচাল ম্যাগাজিনের লেখকদের মধ্যে অনুপম মাহমুদ এবং পদকপ্রাপ্তদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ার নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো. বিল্লাল হোসেন ও মোস্তাফিজুর রহমান এমারত।