স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জসহ হাওরবাসীর দুর্যোগের কথা নির্বাচন কমিশনের সার্চ কমিটির ৩ সদস্য জানালেন মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে। গত রবিবার রাতে বঙ্গভবনে সার্চ কমিটির একটি অনুষ্ঠানে পিআইসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, বিচারপতি ওবায়দুল ইসলাম ও ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম রাষ্ট্রপতিকে হাওরবাসীর দুর্ভোগের কথা জানান।
নির্বাচন কমিশনের সার্চ কমিটির এই ৩ সম্মানিত সদস্য রাষ্ট্রপতিকে জানান, বাঁধের কাজে অনিয়ম, লাগাতার ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে সুনামগঞ্জের বোরো ধান চৈত্রের মাঝামাঝি সময়ে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা।
রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও এই সময় হাওরবাসীর অবর্ণনীয় দুর্ভোগের কথা তুলে ধরেন।
রাষ্ট্রপতি এসময় বলেন, ‘ভাটি বাংলার মানুষের ভাগ্য একসুত্রে গাঁথা।’ তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে সুনামগঞ্জের টেকেরঘাট, বালাহাটসহ ঐ
সময়ের স্মৃতি বিজড়িত নানা স্থান ও কার্যক্রম এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানেরও স্মৃতিচারণ করেন।
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি’র) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক’র কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিকে হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা আমরা ৩ জনেই বলেছি।’
- ক্ষতিগ্রস্ত হাওড় এলাকায় যতদিন প্রয়োজন খাদ্য সহায়তা
- ৮-১০ কোটি টাকার কাজ পেলেও- কোন কোন ঠিকাদার হাওরেই যায়নি


