হাওরবাসীর পাশে আছেন জননেত্রী শেখ হাসিনা -শামীমা

স্টাফ রিপোর্টার
‘মায়ের মমতা নিয়ে বোনের স্নেহ দিয়ে জননেত্রী শেখ হাসিনা সবকিছু দিয়ে সবসময় সুনামগঞ্জবাসীর পাশে আছেন। সুনামগঞ্জবাসী যখনই কোন দুর্যোগের সম্মুখীন হয়েছে তখনই মাননীয় প্রধানমন্ত্রী উনার ভালবাসার সকল ডালা নিয়ে সুনামগঞ্জবাসীর সামনে হাজির হয়েছেন। প্রধানমন্ত্রীর দেয়া সাহায্য যাতে কেউ চুরি করতে না পারে সেজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে।’
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার বুধবার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাও বাজারে কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন।
গুলেনুর মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বজলুর রহমান, উপজেলা        আওয়ামী লীগ নেতা প্রভাত চন্দ্র সরকার, জেলা কৃষক লীগ নেতা খসরু ওয়াহিদ চৌধুরী,  সালমা বেগম, জিল্লুর রহমান চৌধুরী, কিবরিয়া মেম্বার, হুমায়ুন কবির, রাসেল আহমেদ, বাবলু তালুকদার, সাদি ইসলাম, আলমগীর,আবুল কাহার, দিলদার মিয়া প্রমুখ।
এছাড়া তিনি উপজেলার রামজীবনপুর, মুয়াজ্জেমপুর, মাহমুদপুর, দুমাল, গুলবারি গ্রামে কয়েকটি উঠান বৈঠক করেছেন।