হাওরাঞ্চলে স্বাস্থ্য সেবা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চলসহ তৃণমূলে স্বাস্থ্য সেবা বৃদ্ধির লক্ষ্যে সুইস কন্ট্রাক্ট আস্থা প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত   
জেলা প্রশাসক কামরুজজামান, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সফিউল আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, ঢাকার সুইস কন্ট্রাক্ট আস্থা প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার ডাঃ জাফর আহ্মাদ হাকিম। এছাড়াও সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার হাওরে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা পৌছে দিতে এবং কমিউনিটি হাসপাতালে চিকিৎসার মান ও দক্ষতা বাড়াতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।