হাওরে ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করছেন শ্রমিক নেতা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমদ পবিত্র রজমান মাস উপলক্ষে হাওরের অসহায় কৃষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে ঘুরে তিনি নিজেই কৃষকদের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছেন।
সেলিম আহমদ জানান, রমজানের প্রথম দিন থেকেই হাওরে ঘুরে ঘুরে অসহায় দুস্থ কৃষক ও ধানকাটার শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন।
প্রতিদিনই কমপক্ষে ৫শ’ শ্রমিক ও কৃষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেক শ্রমিক হাওরে ধান কাটতে গেলেও সঠিক সময়ে ঘরে ফিরতে পারেন না এবং সঠিক সময়ে ইফতার করতে পারে না। তাই বিবেকের তাড়নায় রোজার প্রথম দিন থেকেই যা পারছি তা দেয়ার চেষ্টা করছি এবং পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত প্রতি দিনই শ্রমিক ও কৃষক ভাইদের এ সুবিধা দেয়ার চেষ্টা করে যাবো।