Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ শুরুর দাবিতে মানববন্ধন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ শুরুর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জে হাওরে দ্রুত সব ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরুর দাবিতে শনিবার জেলার তাহিরপুরে মানববন্ধন হয়েছে। উপজেলার মাটিয়ান হাওরের পাড়ে দুপুরে কৃষকদের নিয়ে এই মানববন্ধনের আয়োজন করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরে ফসল রক্ষা বাঁধের কাজের নির্ধারিত সময়ে প্রায় দেড় মাস চলে গেছে। কিন্তু এখনো অনেক হাওরে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি। অন্য বছন হাওর থেকে পানি ধীরে নামার অজুহাত দেখিয়ে বাঁধের কাজ শুরু করতে সময়ে নেওয়া হতো। কিন্তু এবার হাওর থেকে পানি অনেক আগেই নেমে গেলেও এখন অনেক প্রকল্পে কাজ শুরু করা হয়নি। হাওরে ফসল রোপন প্রায় শেষ। কিন্তু বাঁধের কাছে ধীরগতি নিয়ে কৃষকরা চিন্তিত।
মানববন্ধনে বক্তব্য দেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সংগঠনের সদস্য আসাদ জাহান, স্থানীয় কৃষক হাদিস মিয়া, জিয়াউর রহমান, ফজলু মিয়া, বিল্লাল আমিন, দিলীপ সরকার, সুশান্ত সরকার প্রমুখ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুর উপজেলা দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, তাহিরপুরে এবার ৬২টি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ৩২টি প্রকল্পে কাজ চলমান আছে। যতদ্রুত সম্ভব সব প্রকল্পে কাজ শুরু হবে।