শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে হাওর অঞ্চল উপযোগী জলবায়ু সহনশীল প্রযুক্তি কৌশল অন্বেষন এবং বিস্তার বিষয়ক স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় শান্তিগঞ্জস্থ জেহিন আহমেদ একাডেমি ফর হিউম্যান ডেভেলপমেন্টের হল রুমে স্ট্রেনদেনিং স্মলহোল্ডার ফার্মস এন্ড রুরাল এন্টারপ্রাইজেস টু বেটার কোপ উইথ ক্লাইমেট চেইঞ্জ ইন ভালনারেবল হাওর রিজিওন অফ বাংলাদেশ প্রকল্পের আওতায়, ওয়েল্টহাঙ্গারহিলফে (ডাবলিউএইচএইচ) এবং বিএমজেড, জার্মান এর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় কর্মশালা অনুডিষ্ঠত হয়।
এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাওর এলাকার কৃষকদের জন্য হাওর অঞ্চল উপযোগী জলবায়ু সহনশীল প্রযুক্তি/কৌশল নিয়ে আগামী দিনগুলোতে আরও বেশি গবেষণা প্রয়োজন। গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ কৃষি ও গবেষণা কাউন্সিল সহ অন্যান্য কৃষি গবেষণা সংস্থা সহযোগিতা প্রদান করবে।
কর্মশালায় প্রকল্পের সমন্বয়কারী মুকুল দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্ক এগ্রিকালচার সেন্টার (এসএসি) এর পরিচালক ড. মো. বখতিয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ পরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুনিল মন্ডল।
কর্মশালায় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সাথে আরও ভালভাবে মোকাবেলা করার জন্য এবং গ্রামীণ উদ্যোক্তাদের শক্তিশালী করা, গ্রামীণ জনগোষ্ঠীর কৃষি, খাদ্য নিরাপত্তা এবং জীবিকার উপর জলবায়ু পরিবর্তনের প্রতি সহনশীলতা বৃদ্ধি করা, প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, ফলাফল এবং স্টেক হোল্ডার কলসালটেশন কর্মশালার মূল বিষয় বস্তু উপস্থাপন করেন ওয়েল্টহাঙ্গারহিলফে (ডাবলিউএইচএইচ) বাংলাদেশের প্রেগ্রাম ম্যানেজার মামুনুর রশীদ।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট সুনামগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট সুনামগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট সুনামগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও দিরাই উপজেলার কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাগণ।


