হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

বর্ধিত সময়েও হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। শনিবার বেলা ১১ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সহভাপতি অ্যাড. স্বপন কুমার দাস রায়, উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী বানু, রমেন্দ্র কুমার দে মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালেহীন চৌধুরী, সদর উপজেলা কমিটির সহ সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক শহীদনূর আহমদ, মানব চৌধুরী প্রমুখ।
৫০-৫৫ ভাগ বাঁধের কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অনিয়ম দুর্নীতির কারণে হাওর ডুবির ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের জবাবদিহিতা করতে হবে। এসময় দ্রত জেলার সকল বাঁধের কাজ সম্পন্ন করার দাবি জানান বক্তারা।
প্রেসবিজ্ঞপ্তি