স্টাফ রিপোর্টার
মো. মহিবুর রহমান তালুকদারকে আহবায়ক এবং হাসান বশিরকে সদস্য সচিব করে বিশ্বম্ভরপুর উপজেলা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু এবং সদস্য সচিব বিন্দু তালূকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক শামছুল আলম সিদ্দীকি, আব্দুল গনি আনসারী, স্বপন কুমার বর্মন, কাজী সালেহ আহমদ, সদস্য অ্যাড. ছবাব মিয়া, অ্যাড. আলম নুর, মহিম উদ্দীন মহিম, হযরত আলী সোহেল, তারা মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, প্রসুন কান্তি দাস, আতিকুর রহমান, সলিল তালুকদার, মহিবুর রহমান, আব্দুল করিম, এমদাদুল ইসলাম, সো. জসিম উদ্দিন ভুঁইয়া, যামিনি কান্ত সরকার, নজরুল ইসলাম, অলিমান তালুকদার, এলেমান হোসেন, নজমুল আমীন, তমর উদ্দীন, রাসেল আহমদ, কামরুল ইসলাম, আব্দুল আউয়াল, আব্দুল মানিক আব্দুল বাছিদ, পবিত্র ভুষন তালূকদার, মো. ইকবাল হোসেন প্রমুখ।
- আজ কালিপুরে এনডিএফ’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- সৃষ্টি আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রের সাংস্কৃতিক প্রতিযোগিতা


