স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীরকে আহবায়ক ও রাজু আহমদকে সদস্য সচিব করে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সুনামগঞ্জ সদর উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা
জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
এছাড়াও সাধারণ সভায় বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে পাউবোর নতুন নীতিমালা অনুযায়ী পিআইসি গঠনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়। ফসলরক্ষা বাঁধ নির্মাণে প্রস্তাবিত সকল প্রকল্পের খোঁজ খবর নেয়া, তদারকি করা ও সকল ইউনিয়ন কমিটি দ্রুত গঠন করার জন্য উপজেলা কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়। আগামী ২৩ ডিসেম্বর সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
সংগঠনের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম আহবায়ক বিজন সেন রায়, সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, মালেক হুসেন পীর, অ্যাড. রুহুল তুহিন, রুহুল আমিন, মহিবুর রহমান, মো. রবিউল ইসলাম, সালেহীন চৌধুরী শুভ, একে কুদরত পাশা, ওয়াদুল হক মিলন, সফিকুল ইসলাম।


