হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা

স্টাফ রিপোর্টার
আগামী ২৩ ডিসেম্বর হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছেন সম্মেলন প্রস্তুতি কমিটি।
শনিবার দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রস্তুতি কমিটির সদস্য সচিব বিজন     সেন রায় ও সদস্য সালেহীন চৌধুরী শুভর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু।
আলোচনায় অংশ নেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব বিন্দু তালুকদার,  সম্মেলন প্রস্তুতি কমিটি ও জেলা কমিটির সদস্য ইমরানুল হক চৌধুরী, সামস শামীম, একে কুদরত পাশা, প্রদীপ পাল, সংগঠনের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আহ্বায়ক সৈয়দ সবুর আলী, জগন্নাথপুর উপজেলার আহ্বায়ক সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, বিশ্বম্ভরপুর উপজেলার আহ্বায়ক মুহিবুর রহমান, দিরাই উপজেলার সদস্য সচিব সামছুল ইসলাম সরদার, তাহিরপুর উপজেলার সদস্য সচিব গোলাম সারোয়ার লিটন, জগন্নাথপুর উপজেলার সদস্য সচিব অমিত কুমার দেব, বিশ্বম্ভরপুর উপজেলার সদস্য সচিব হাসান বশির প্রমুখ। সভায় সম্মেলনকে সফল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।