স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সামনে করচার হাওরপাড়ের বিনোদন কেন্দ্র ‘হাওর বিলাস’ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার।
রবিবার সকালে হাওর বিলাস পরিদর্শন করেন ও হাওর ক্যাফে ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে এমপি শামীমা শাহরিয়ার বলেন, বিশ্বম্ভরপুর উপজেলায় পর্যটন শিল্পের বিকাশ হয়েছে। সকলেই নিজ নিজ এলাকার পর্যটন শিল্পের বিকাশে এভাবে কাজ করলে সুনামগঞ্জ জেলায় পর্যটকদের আগমন বাড়বে। স্থানীয় লোকজনের কর্মসংস্থানের সুযোগ হবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, শাহ আলম শেরুল, জেলা কৃষক লীগের সদস্য আনোয়ারুল হক, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাহার প্রমুখ।


