হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি-জেলা আইনজীবী সমিতির মামলা

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে হাওরের একমাত্র ফসল ডুবে জেলাব্যাপী দুর্যোগ নেমে আসায় এবং পরবর্তী সময়ে সুনামগঞ্জবাসীকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য প্রদান করায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালসহ ১৪০ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমানের আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনের কাছে তদন্তের জন্য পাঠানোর আদেশ দিয়েছেন।
ক্রিমিনাল ল’এমেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৫৮’এর ৪ (২) বিধি অনুযায়ী দায়ের করা নালিশ মামলায় বাঁধের কাজের দায়িত্বপ্রাপ্ত ৩৯ টি পিআইসি’র সভাপতি-সাধারণ সম্পাদক, পাউবো’র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাইসহ ১৫ জন পাউবো কর্মকর্তা, ৪৬ জন ঠিকাদার এবং ৩৯ টি পিআইসি’র সভাপতি-সম্পাদককে মামলার আসামী করা
 হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে আসামীদের বিরুদ্ধে দ-বিধির ১৬৬ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা, সেই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ আইনের (৫) ২ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পরিস্কারভাবে পরিস্ফুট হয়েছে।
মামলায় উল্লেখ করা হয় সদর থানায় একই বিষয়ে দুদকের একটি মামলা রুজু থাকায় থানা কর্তৃপক্ষ নতুন মামলা গ্রহণ না করায় আদালতের আশ্রয়ে তারা এই মামলা রুজু করছেন।
বাদী মামলায় উল্লেখ করেন- হাওর রক্ষা বাঁধ নির্মাণের জন্য ঠিকাদার ও পিআইসিকে নির্দিষ্ট পরিমাণ কার্য সম্পাদনের মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছিল। মেয়াদের মধ্যে কাজ শেষ হওয়া দূরে থাক, অনেক ক্ষেত্রে কাজই শুরু করেনি তারা। পানি উন্নয়ন বোর্ডের এমন দুর্নীতি সকলের চোখে দৃশ্যমান হয়। এই দুর্যোগে এবং দুর্র্নীতি’র কারণে পুরো জেলাবাসী’র মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এই সংকটে ভুক্তভোগী জনগণের পাশে দাঁড়ায় জেলা আইনজীবী সমিতি। দুর্নীতির তথ্য উপাত্ত সংগ্রহ করে সমিতির পক্ষে এই মামলা দায়ের করা হলো।
মামলায় প্রকল্প বাস্তবায়ন কমিটি’র (পিআইসি’র) আসামীরা হলেন- জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের ২৪৬ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ও রইছ উদ্দিন। তাহিরপুরের ৯৫ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার এবং সরূপ মিয়া। বিশ্বম্ভরপুরের ১১৩ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস ও মো. ওয়াহেদুজ্জামান, শাল্লার ২০৫ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক সিথিল চন্দ্র দাস ও রনদা প্রসাদ দাস, দিরাইয়ের জগদল ইউনিয়নের ১৬৫ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন ও তোবা মিয়া, দিরাইয়ের তাড়ল ইউনিয়নের ১৪২ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. লাল মিয়া ও আইদ উল্লাহ। জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের ১২৩ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মনু মিয়া ও সত্যজিৎ তালুকদার, জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের ১২১ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক অসীম চন্দ্র তালুকদার ও অখিল সরকার, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ১০৮ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. মনছুর নূর চৌধুরী ও প্রবীর দাস, তাহিরপুরের ৮২ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক হাজী সাইফুল ইসলাম ও মো. সুহেল, দিরাই উপজেলার ১৪৮ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. শেখ ফরিদ ও আহমদ চৌধুরী, জামালগঞ্জের ১২৪ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক  সুফিয়ান ও সসীম তালুকদার, জামালগঞ্জের ১২৬ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক আব্দুল হাসিম ও আতাবুর রহমান, ধর্মপাশার ৩৮ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. ফেরদউস-উর-রহমান ও  মো. রিপন মিয়া, একই উপজেলার ৩৯ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক  মো. আরশাদ মিয়া ও গোলাম মোস্তফা, ৪১ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান তালুকদার ও আব্দুল আউয়াল, ৪৩ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. ওয়াছিল আহমদ ও জজ মিয়া, ৪৪ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক জাকিরুল আজাদ মান্না ও আব্দুল হাসান ফারুল, ৪৫ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক দুলাল মিয়া ও পারভেজ আহমদ, ৪৬ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক আনিছুজ্জামান ও আসাদুজ্জামান রোকন, ৪৮ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া ও মো. হোসেন আলী, দক্ষিণ সুনামগঞ্জের ৫৮ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক  মো. হাবিবুর রহমান ও সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জের ৬১ নম্বর নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়া ও মো. ইসকন আলীম, ৬২ নম্বর পিআইসি’র সভাপতি দিদারুল হক দিদার ও দিলদার আহমদ দীলিপ, ৬৫ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও মো. আবু খালেদ চৌধুরী, ৯৭ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মহিনুর রহমান ও আব্দুল মন্নান, সুনামগঞ্জ সদর উপজেলার ৯৯ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ও আব্দুল মন্নান, ১০০ নম্বর পিআইসি’র সভাপতি ফুল মিয়া ও জাহানারা বেগম, বিশ্বম্ভরপুরের ১১৪ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও আব্দুর রহিম, ১১৫ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক আব্দুল হেকিম ও লুৎফুর রহমান, ১১৬ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ ও তহুর মিয়া, দিরাই উপজেলার ১৬৮ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক ও স্বপন মজুমদার, ১৮২ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক  সৌম্য চৌধুরী ও চিত্ত রঞ্জন সুত্রধর, শাল্লা উপজেলার ২০০ নম্বর পিআইসি’র সভাপতি এবং  সাধারণ সম্পাদক সুব্রত সরকার ও পান্ডব দাস,  দোয়ারাবাজার উপজেলার ২৩০ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন ও বশির উদ্দিন, ২৩১ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও ফতেকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার ২ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. সুজাত মিয়া ও ছুরত আলী, শাল্লা উপজেলার ২১০ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক বশির আহমদ ও রমাকান্ত তালুকদার, ২১১ নম্বর পিআইসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক আবুল মিয়া ও দিপক চন্দ্র সরকার।
আসামি পাউবো কর্মকর্তারা হলেন: পাউবোর বরখাস্ত হওয়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পুর্বাঞ্চল) মো. আবদুল হাই, সিলেট অঞ্চলের তত্ত্ববধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী  মো. আফছার উদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী দিপক রঞ্জন দাস ও খলিলুর রহমান, সেকশন কর্মকর্তা মো. শহিদুল্লাহ, ইব্রাহীম খলিলুল্লাহ খান, খন্দকার আলী রেজা, রফিকুল ইসলাম, শাহ আলম, বরকত উল্লাহ ভুইয়া, মাহমুদুল করিম, মো. মোসাদ্দেক, সজিব পাল ও মো. জাহাঙ্গীর হোসেন।
আসামী ঠিকাদাররা হলেন : টাঙ্গাইলের গুডম্যান এন্টারপ্রাইজের আফজালুর রহমান, ফরিদপুরের খন্দকার শাহীন আহমেদ, মাহীন কন্সট্রাকশনের মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের সজীব রঞ্জন দাস, মেসার্স এল এন কন্সট্রাকশনের পার্থ সারথী পুরকায়স্থ, মেসার্স হান্নান এন্টারপ্রাইজের হান্নান আহমেদ, মেসার্স নিউ ট্রেডিংয়ের খায়রুল হুদা চপল, পটুয়াখালীর কামাল হোসেন, সুনামগঞ্জের কাজী নাছিম উদ্দিন, সাতক্ষীরার খন্দকার আলী হায়দার, মৌলভীবাজারের মো. আকবর আলী, খুলনার আমিন অ্যান্ড কোম্পানীর মো রবিউল আলম, ঢাকার মের্সাস রোনাম ইন্টারন্যাশনালের মো. আবুল হোসেন,  সুনামগঞ্জের মেসার্স বসু নির্মাণ সংস্থার শিবব্রত বসু, মেসার্স হাসান এন্টারপ্রাইজের মোজাম্মেল হক, ঢাকার মেসার্স ইব্রাহিম টেড্রার্সের মো. বাচ্চু মিয়া, ময়মনসিংহের শেখ মো. মিজানুর রহমান, মেসার্স মাহবুব এন্টারপ্রাইজের আবুল মহসিন মাহবুব, মেসার্স মালতি এন্টারপ্রাইজের বিপ্রেশ তালুকদার বাপ্পী, সিলেটের জামিল ইকবাল, চিন্ময় কান্তি দাস, ঢাকার মেসার্স নিয়াজ ট্রেডাসের নিয়াজ আহমদ খান, সুনামগঞ্জের মের্সাস প্রীতি এন্টারপ্রাইজের মিলন কান্তি দে, কুষ্টিয়ার মেসার্স আর আর ট্রেডিংয়ের খান মো. ওয়াহিদ রনি, সুনামগঞ্জের সুয়েব আহমদ, চট্টগ্রামের মো. ইউনুছ, হবিগঞ্জের মো. আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জের আতিকুর রহমান, রাজশাহীর আতিকুর রহমান, মৌলভীবাজারে খাইরুজ্জামান, কুষ্টিয়ার মহিজুল হক, ঢাকার মখলেছুর রহমান, সুনামগঞ্জের মো নুরুল হক, রেনু মিয়া, চুয়াডাঙ্গা জেলার মো. শাহরীন হক মালিক, সিলেটের শামসুর রহমান, কুমিল্লার মিম কন্সট্রাকশনের আব্দুল মান্নান, সিলেটের মকসুদ আহমদ, ঢাকার মেসার্স মোনা ট্রেডাসের মো, সাইদুল হক, সিলেটের মের্সাস রাজেন কন্সস্ট্রাকশনের মো. আহতাব চৌধুরী, ঢাকার এস এ এস আই প্রাইভেট লিমিটেডের হাসিনা আফরোজ, সাতক্ষীরার শেখ আশরাফ উদ্দিন, চট্টগ্রামের সুহেল কন্সট্রাকশনের লুৎফুল করিম, কুমিল্লার সৈকত কন্সট্রাকশনের হাজী মো. কেফায়েতুল্লা, ঢাকার চেকবি ইন্টারন্যাশনালের মো. হুমায়ুন কবির, ঢাকার ঠিকাদারের সহযোগী ইকবাল মাহমুদ।
মামলায় উল্লেখ করা হয় পিআইসি বা প্রকল্প বাস্তবায়ন কমিটির সংখ্যা নিয়ে পাউবো’র হিসাবে বিভ্রান্তি ছিল কোথাও ২৪৬ এবং কোথাও ২৩৯ টি’র তালিকা পাওয়া যায়। মামলায় উল্লেখ করা হয়- ৩৭, ৪৭, ১১০, ২১৪, ২১৫, ২১৬ ও ২১৮ নম্বর পিআইসি’র সভাপতি  সাধারণ সম্পাদকের নাম পাওয়া যায় না। ভূক্তভোগীরা অনুমান করেন- কাল্পনিক নাম সন্নিবেশ করে কাগুজে পিআইসি তৈরি করেই দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজসে কোটি টাকা আত্মসাতের প্রচেষ্টা ছাড়া এটি আর কিছুই নয়। এছাড়া কমপক্ষে ২০০ পিআইসি’র সংশ্লিষ্ট সময়ে কাজ না করাকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করা হয়।
মামলায় আরো উল্লেখ করা হয়- পাউবো’র নিযুক্ত ৪৬ জন ঠিকাদার ২০১৫ সালে হাওর রক্ষা বাঁধ সময়মত নির্মাণে ব্যর্থ হয়েছে, অথচ দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজসে তাদেরকেই ২০১৬-১৭ সনের ঠিকাদারী কাজ দিয়ে দ-বিধির ১৬৬ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, আসামীগণের বৈধ আয়ের অতিরিক্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া গেলে তদন্ত কালেই তা জব্দ করে দুদক আইনের ২৭ ধারায় শাস্তির আওতায় আনা আবশ্যক।
মামলায় আরো উল্লেখ করা হয়, ১৪০ নম্বর আসামী ত্রাণ ও দুর্যোগ সচিব শাহ্ কামাল গত ১৯ এপ্রিল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অপব্যাখ্যা দিয়েছেন। বলেছেন ‘‘কোন এলাকার অর্ধেকের উপর জনসংখ্যা মারা গেলে ঐ এলাকাকে দুর্গত ঘোষণা করতে হয়। না জেনে যারা এমন সস্তা দাবি জানায় তাদের কোন প্রকার জ্ঞানই নেই। অবজ্ঞার সুরে সচিব আরও বলেন, ‘কিসের দুর্গত এলাকা একটি ছাগলও তো মারা যায়নি’’ এমন ঔদ্ধত্য ও অপমানজনক কথায় অনেকে সভাস্থল ত্যাগও করেছেন। ১৪০ নম্বর আসামীর এমন অপমানজনক কথায় জনশৃঙ্খলা বিনষ্ট ও ত্রাণ বিষয়ে আস্থাহীনতা সৃষ্টি হওয়ায়, দন্ডবিধির ৫০৫ (এ) ধারার অপরাধ সংঘটন হয়েছে।
মামলার স্বাক্ষী হিসাবে সুনামগঞ্জের বর্তমান ও সাবেক জেলা প্রশাসক, আইনজীবী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার ২৬ জনের নাম দেওয়া হয়েছে।
বাদী মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্তের আদেশ দিয়ে সুবিচারের পথ উন্মুক্ত করার প্রার্থনা করেন আদালতে।
বাদী পক্ষে মামলা পরিচালনায় ছিলেন- অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, এছাড়াও বাদী পক্ষে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট জহুর আলী, অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, অ্যাডভোকেট প্রদীপ কুমার নাগ, অ্যাডভোকেট রবিউল লেইছ রোকেস, অ্যাডভোকেট শামছুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল আলম, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট বশির উদ্দিন, অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট শুকুর আলী, অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলনসহ বিপুল সংখ্যক আইনজীবী।
পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য দুদককে নির্দেশ দিয়েছেন।