Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
হাওর সম্পদের ভান্ডার – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

হাওর সম্পদের ভান্ডার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জাতীয় নদী রক্ষা কমিশন এর চেয়ারম্যান সাবেক ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল তাহিরপুরের বিভিন্ন নদী ও হাওর পরিদর্শন করেছেন।
মঙ্গলবার জাতীয় নদী রক্ষা কমিশন এর চেয়ারম্যান ছাড়াও কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ আলাউদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. এমরান হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দীক, সহকারী প্রকৌশলী খুশি মোহন সরকার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পুর্ণেন্দু দেব, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল সুনামগঞ্জের সুরমা, বৌলাই, পাটলাই নদী এবং টাংগুয়া, শনি ও মাটিয়ান হাওর পরিদর্শন করেন। পরিদর্শনকালে নদী ও হাওরগুলো খনন করা সহ নানা বিষয়ের গুরুত্ব অনুধাবন করে কমিশন চেয়ারম্যান জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
জাতীয় নদী রক্ষা কমিশন এর চেয়ারম্যান সাবেক ভূমি সচিব জনাব ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘হাওর সম্পদের ভান্ডার। হাওর রক্ষায় নদী খনন করতে হবে। পুরো বিষয়টিকে একটি মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে।’