স্টাফ রিপোর্টার
শহরের হাছননগরের সিভিল সার্জনের অফিস সংলগ্ন এলাকায় পুরবী ৬৩ আবাসিক এলাকার বাসিন্দা সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু ও পার্শ্ববর্তী আবুল হাসিম চৌধুরীর পূরবী ৬২ নং বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। চোরেরা দুই বাসার জানালা খোলে দামী মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে।
নূরুল ইসলাম বজলু জানান, প্রতিদিনের ন্যায় বাসার সবাই রাতের খাবার থেকে ঘুমিয়ে পড়ের। হঠাৎ রাত প্রায়
আড়াইটার সময় বাসার ভেতরে শব্দ শুনে লোকজন জাগেন। জেগে উঠে দেখেন বাসার পেছনের জানালা খোলা। একটি রুমের ভেতরে থাকা একটি দামী আইফোন ও নগদ ৮ হাজার টাকা নেই। লোকজন সজাগ হয়ে পড়ায় চোরেরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী আবুল হাসিম চৌধুরী জানান চোরেরা তাদের বাসার একটি জানালা খোলে একটি দামী মোবাইল ফোন নিয়ে গেছে।
নূরুল ইসলাম বজলু আরো জানান, একটি চোর চক্র প্রতিদিনই কারো কারো বাসার জানালা খোলে চুরির চেষ্টা করে। সবার বাসায় সুযোগ না পেলেও যাদের বাসার জানালা খোলতে পারে সেই বাসা থেকে শুধু দামী মোবাইল ফোন ও নগদ টাকা-পয়সা নিয়ে যায়।
হাছননগরে জানালা খোলে বাসায় চুরির বিষয়টি কেউ পুলিশকে অবগত করেনি। বিষয়টির খোঁজ নিয়ে দেখা হবে এবং পুলিশের টহল বাড়ানো হবে।
- শহরের মদনীয়া মাদ্রাসার সামনের সড়কে দুর্ঘটনা আহত-৬, সড়ক অবরোধ
- জগন্নাথপুরে সেই তিন সড়ক সংস্কার কাজের উদ্যোগ


