স্টাফ রিপোর্টার
তীব্র যানজটের কারণে পণতীর্থ সেরে পুণ্যার্থীদের মধ্যে যারা রিজার্ভ করা যানবাহন নিয়ে যাননি তাদের অনেকে আর কোন গণ পরিবহনেই উঠেননি। কোলের শিশু ও বৃদ্ধ পিতা মাতাকে নিয়েও অনেক পুণ্যার্থী ১০-১২ কিলোমিটার এমনকি অনেকে সুনামগঞ্জ শহরেও পায়ে হেঁটে এসেছেন।
কুমিল্লার ষাটোর্ধ পূর্ণিমা রায় বলেন, ‘ভোর ৪ টায় গাড়িতে উঠে ২০ কিলোমিটার সড়ক গিয়েছি ৭ ঘণ্টায় আসার সময় ভয়ে কোন যানবাহন খুঁজিনি। ¯œান সেরে দেড় টায় হাঁটা শুরু করেছিলাম সোয়া ৪ টায় সুরমা নদীর সেতুর কাছাকাছি চলে আসলাম’।
কেবল পূর্ণিমা রায়ই নয় হাজার হাজার পুণ্যার্থী ফেরার সময় পায়ে হেঁটেই এসেছেন।
জগন্নাথপুরের গোবিন্দ রায় বলেন, ‘এক মোটর সাইকেল চালককে জিজ্ঞেস করলাম যাবে কী না, বললো ২০০০ টাকা দিলে যাব, মনে হলো পায়ে হেঁটে আসলে একটু কষ্ট হবে, তবে বিরক্তি লাগবে না, টাকাও খরচ হবে না’।
গোবিন্দগঞ্জের বলরাম দে বলেন, ‘আমরা যারা মাইক্রোবাস নিয়ে গিয়েছিলাম, পায়ে হেঁটে অনেকেই আমাদের আগে ফিরেছে’।


