স্টাফ রিপোর্টার
একটি রহস্যজনক প্রাইভেট কার নিয়ে সোমবার শহরের হাজিপাড়া এলাকায় আতঙ্ক দেখা দেয়। পুলিশ জানিয়েছে, প্রাইভেট কারটির নম্বর কেউ বলতে পারেন না। তবে শেষ নম্বর ৯৯৭ বলেছেন অনেকে।
হাজীপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট শফিকুল আলম জানান, সন্ধ্যায় একটি প্রাইভেট কার (কালো গ্লাস) বিএডিসির ভেতরে প্রবেশ করে। আশপাশের লোকজন এসময় গাড়িটি কার, কেন ঢুকেছে, জিজ্ঞেস করে সদোত্তর না পাওয়ায় গেট বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেন বাসিন্দারা।
এই অবস্থায় দ্রুত বেগে গাড়িটি বেরিয়ে যায়।
সদর থানার ওসি মো. শহীদুল্লা বলেন, ‘গাড়িটি খোঁজা হচ্ছে, তবে স্থানীয়রা গাড়ীর নম্বর জানাতে পারেননি, কেবল শেষে ৯৯৭ রয়েছে বলে জানিয়েছেন’।


