হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজের নবীণ বরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণীর ২০১৭ এর শিক্ষার্থীদের নবীণ বরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির বাবলুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথির     
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।
প্রতিষ্ঠা থেকে শুরু করে কলেজের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সচিব মোহাম্মদ আতাউল গণি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আপ্তব উদ্দিন, জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান, মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ডিবিডি কলেজের সহ অধ্যাপক জাকির হোসেন, কাটাখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাপ মিয়া, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা কামাল, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ছাত্র ছাত্রীদের পক্ষে রিপন মিয়া, খাদিজা আক্তার, শিরিনা আক্তার, খাইরুল আলম, মাহফুজ আহমদ। নবীন বরণ অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।