স্টাফ রিপোর্টার
জাইকার অর্থায়নে ও বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সহযোগিতায় হাজেরা-মুসলিম টেকনিক্যাল কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার দুপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। নির্মাণ কাজের উদ্বোধন করার পাশাপাশি জেলা প্রশাসক কলেজে একটি কৃষ্ণচূড়া ও একটি কাঠালের চারা রোপণ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের গভর্ণিং বডির সভাপতি সমীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য
রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা উপ সচিব আতাউল গণি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আপ্তাব উদ্দিন প্রমুখ।


