স্টাফ রিপোর্টার
জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের মাতা মোছা. হাফিজুনেচ্ছা (৯০) বাধ্যর্কজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। (ইন্না… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদআছর জানাযার নামাজ শেষে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মোছা. হাফিজুনেচ্ছার মৃত্যুতে এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, বিপ্রেশ রায় বাপ্পী, শীতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. রওনক আহমদ, অ্যাড. কল্লোল তালুকদার চপল, আবুল আজাদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম রেজা প্রমুখ।
- জগন্নাথপুরে বিভাস’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌন মিছিল
- ইরা’র নারী বান্ধব স্টেক হোল্ডার কমিটির সভা


