Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
হাফিজ সালমান আল মাহমুদকে সম্মাননা প্রদান – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

হাফিজ সালমান আল মাহমুদকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
পি এইচ পি কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২১ সালের সেরা প্রতিযোগি হিসেবে ৪র্থ স্থান অধিকার করায় উত্তর সুরমার হাফিজ সালমান আল মাহমুদকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
সুনামগঞ্জ জেলা আ্ইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. চান মিয়ার সভাপতিত্বে এবং সুনামগঞ্জ পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুব হাছান শাহীনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর মো. আবুল হোসেন ছোট মিয়া, মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহের, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সহ সভাপতি মো. শফিক আহমেদ, দপ্তর সম্পাদক লিটন সরকার, উত্তর সুরমা প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষে মাওলানা আব্দুস শহীদ, ফারুক আহমদ, জাকির হোসেন, সম্মাননাপ্রাপ্ত হাফিজ সালমান আল মাহমুদের পিতা মাওলানা সাব্বির আহমেদ ওসমানী প্রমুখ।