জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. মো. হারিছ উদ্দিনের মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার’র সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সাহারুল ইসলাম’র পরিচালনায় ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। দায়রা জজ আদালতের এজলাশ কক্ষে রেভারেন্সে দায়রা জজ আদালতে কর্মরত বিচারকগণ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচারকগণসহ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মো. আবু হানিফা নোমান। সমিতির সভাপতি অ্যাড. চাঁন মিয়া মরহুমের মৃত্যু স্মারক (জীবন বৃত্তান্ত) পাঠ করেন। স্মতিচারণমূলক বক্তব্য প্রদান করেন অ্যাড. মো. আলী আমজাদ, অ্যাড. রবিউল লেইস রোকেস, অ্যাড. মো. রানা মিয়া পুরকায়স্থ, অ্যাড. মো. মিজানুর রহমান।
শেষে অ্যাড. সৈয়দ ফওয়াদুল জওয়াদ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন পূর্বক দোয়া ও মোনাজাত করেন।
প্রেস বিজ্ঞপ্তি


