সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তর, জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের চলমান কর্মসূচি, তাঁদের সমস্যা ও সম্ভাবনা সহ নানা দিক তুলে ধরেন উপ-পরিচালক খান মোতাহার হোসেন।
- জগন্নাথ জিউর মন্দিরের নবনির্মিত ভবনের ছাদ ঢালাই
- উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভা ১ মে


