হিজরা সংঘের দুই পক্ষের সংঘর্ষ আহত-২

স্টাফ রিপোর্টার
পূর্ব শত্র“তার জের ধরে সুনামগঞ্জের বাঁধন হিজরা সংঘের সদস্যদের মারধর করেছে বড়ছড়া-বিশ্বম্ভরপুর উপজেলার হিজরা সংঘের সদস্যরা। এই ঘটনায় কালা ও বৃষ্টি নামের সুনামগঞ্জের দুই হিজরা আহত হন। তখন মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টায় তাহিরপুর উপজেলার লাউড়েরগড় শাহ আরেফিনের মাজারের পাশে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের হিজরা সংঘের সর্দার সুমনা আক্তার কালা ও সদস্য বৃষ্টি দৈনিক সুনামগঞ্জের খবর অফিসে এসে এই মারধরের ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘কিছুদিন আগে তাহিরপুর এলাকার হিজরাদের আমাদের সুনামগঞ্জ এলাকায় না আসতে বলা হয়েছিল। তখন থেকেই তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়। ঘটনার দুইদিন আগে থেকে বারুণী মেলায় ও শাহ আরেফিনের মাজারে আমরা ১৬জন হিজরা অবস্থান করি। ঘটনার দিন রাত অনুমান ১১টায় তাহিরপুরের বড়ছড়া এলাকার স্বর্ণালী হিজরা ও বিশ্বম্ভরপুর এলাকার সরলা হিজরা সহ ১০জন হিজরা তখন আমাদের চলে যেতে বলে। এ নিয়ে কথা কাটাকাটি হয় তাদের সাথে। পরে তারা ওই এলাকার আরও ১৬ জন যুবককে সংঘটিত করে আমাদের উপর হামলা চালায়। আমাদের মারধর করে এবং মোবাইল টাচ্ ফোন ও ২ হাজার ৭ শত   ২য় পৃষ্ঠায় দেখুন
 টাকা ছিনিয়ে নেয় তারা। এই ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করতে গেলে আমাদেরকে থানা কর্তৃপক্ষ বলে দেন বিশ্বম্ভরপুর থানায় অভিযোগ দায়ের করতে। এরপর আর ওই এলাকার থানায় গিয়ে আমরা অভিযোগ দেইনি।
শাহ আরেফিনের মাজারে উপস্থিত বড়ছড়া এলাকার বাসিন্দা নবীনুর বলেন, ‘আমি স্বর্ণালী হিজরার ঘনিষ্টজন। রাতে হিজরাদের মারামারির ঘটনা ঘটেছে। টাকা ও মোবাইল কেড়ে নেয়া হয়েছে। ওই এলাকার যুবকরা এই ঘটনার সাথে জড়িত ছিল। কিন্তু স্বর্ণালী  ঘটনার সময় ছিল না।’