হিজড়া তাণ্ডব!

ইয়াকুব শাহরিয়ার, দ. সুনামগঞ্জ
পাগলা বাজার মাদ্রাসার সামনে গাড়ির দীর্ঘ লাইনে বসে আছি। সুনামগঞ্জ যাত্রায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের  এখানে যানজট হওয়ার কথা না। আগ্রহ নিয়ে সিএনজি থেকে নেমেই দেখি তা-বলীলা!  নিজের গায়ের কাপড় টেনে খুলছে এক হিজড়া। অপরজন ফোন করে মদনপুর-দিরাই রাস্তার মুখে তাদের সাঙ্গপাঙ্গদের খবর দেয় আসার জন্য। গাড়ি আটকানোর নির্দেশ দেয় দলনেতা অন্যদের। অপর একজন হাতে তালি দিয়ে বলল, পুলিশে খবর দে, পুলিশ! উভয় পাশের শতাধিক গাড়ির দীর্ঘ লাইনের যাত্রীরা ততক্ষণে জটলা বেঁধে তা-ব দেখছেন। এ যেনো হিজড়াদের রাম রাজত্ব! কেউ সাহস করে কিছু বলছেন না লাঞ্ছিত হওয়ার ভয়ে। বলছিলাম বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় ঘটে যাওয়া হিজড়া তা-বের কথা। সিলেট থেকে সুনামগঞ্জমুখী একটি বিয়ের গাড়ি বহরে নিজস্বভঙ্গিতে হামলা চালায় হিজড়ারা। তাদের দাবি মোটা অংকের টাকা। প্রথমে বিয়ে যাত্রীরা টাকা দিতে অস্বীকার করলেও পরে হাজার টাকা দেওয়া হয়। কিন্তু তাতে পোষাবে না হিজড়া রানীর। আরো দরকার! তাই প্রতিবাদ করেন বিয়েযাত্রী একজন মধ্য বয়সী লোক। তাতেই বিপত্তি বাঁধে হিজড়া দলে। শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার পাশাপাশি আপত্তিকর কথাবার্তা, অঙ্গপ্রদর্শনসহ সব রকমের হেনস্তার শিকার হতে হয় ভদ্রলোককে।
উপায়ন্তর না দেখে  করজোড়ে মাফি মাঙ্গতে থাকেন তিনি। শুধু তিনি বললে ভুল হবে, সবাই। তাতেও হয়নি। দিতে হয়েছে তাদের চাহিদা মতো টাকা। তারপর তারা তাদের ব্যারিকেড তুলে নিয়েছে। কাপড় গায়ে তুলে দু’চারটে বিজয়ী গালিও দিয়েছে এক হিজড়া। ভদ্র সমাজের অনেক মানুষে হয়তো জানেনই না যে, মানুষ এ ভাষায় অপর মানুষকে গালি দিতে জানে। কেউ কেউ হয়তো এটাকেই জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা হিসেবে ধরে নেবেন। বিয়ের গাড়িতে যে মেয়ে যাত্রীরা ছিলেন তাদের কথা একটু ভাবুন তো? কেমন হয়েছিলো তখন তাদের’ মানসিক অবস্থা? কেনো তাদেরকে এমন ভীতিকর অবস্থার মাঝে পড়তে হলো? শুধুমাত্র যে তারাই এমন অবস্থায় পড়েছেন তা না। প্রতিদিন এ রাস্তায়, মদনপুর-দিরাই রাস্তার মুখে এমন ঘটনা ঘটছে। অনেকে লজ্জায় মুখ লাল করে টাকা দিতে বাধ্য হচ্ছেন। এসব থেকে মানুষ পরিত্রাণ চায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানায় ফোন করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী শারীরিকভাবে অসুস্থ্য বলে জানান এসআই মাজহার। এসআই মাজহারও ঘটনা কোনো কিছুই জানেন না বলে জানিয়েছেন।  বলেছেন কেউ অভিযোগ করেন নি। নির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবো।