স্টাফ রিপোর্টার
নড়াইলে দুই শতাধিক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগসহ কয়েকজন শিক্ষককে জুতার মালা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. বিশ^জিৎ চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদর সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, সাংগঠনিক সম্পাদক অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, বিপ্রেশ রায় বাপ্পি, স্বপন কুমার দাস, সন্তোষ রায় সন্তো, সুব্রত বসু, পরিমল কান্তি তালুকদার, প্রসেজিৎ নন্দী, প্রদীপ বণিক, নিতাই চন্দ, জ্যোতিভূষন তালুকদার, মনমোহন চন্দ, প্রেমানন্দ দাস, সিতাংশু শেখর ধর, জযন্ত ব্যানার্জী, অজয় কুমার দেব, জয়ন্ত তালুকদার পুণ্টন, নান্টু দাস, চমক সেন চপল ও সমীরণ দাস প্রমুখ।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে এসে মানববন্ধনে মিলিত হয়।


