সু.খবর ডেস্ক
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের জন্য প্রয়োজন অনুযায়ী অনুদান বরাদ্দের বিধান রেখে তিনটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইন তিনটির অনুমোদন দেওয়া হয়।
আইনগুলো হলো- ‘হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৬’; ‘বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৬’ এবং ‘খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৬’।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, অধ্যাদেশ থেকে আইনে পরিণত করা হয়েছে।
তিনি বলেন, আগে সরকারি অনুদানের সিলিং রাখা ছিল। এই সিলিং উঠিয়ে দেওয়া হবে। সরকার আনলিমিটেড সাপোর্ট দিতে পারবে। এছাড়া আর কোনো পরিবর্তন করা হয়নি।


