স্টাফ রির্পোটার
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার পরিচালনায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি বদরুদ্দিন ইসহাক আল মাদানীর সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক হাফিজ কারী ফজলুল হকের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড.শাহীনুর পাশা চৌধুরী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান, ঢাকা থেকে আগত মেহমান হাফেজ মাওলানা নাছির উদ্দিন চৌধুরী ও হাফেজ মাওলানা এমরান উদ্দিন, সিলেট থেকে আগত মেহমান মাওলানা ছালেহ আহমেদ প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন,জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মুফতি জিয়াউল হক, মাওলান আলীনুর, মাওলানা হিফযুর রহমান,হাফিজ আবু সাঈদ, হাফিজ হারুণ অর রশীদ প্রমুখ। এসময় আর্ন্তজাতিক খ্যতনামা কুরআনের হাফেজের কন্ঠে সুললিত তিলাওয়াত পরিবেশিত হয়।
বক্তব্য শেষে চার ক্যাটগরিতে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতার ১৬ জন বিজয়ী হাফেজকে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
- এইচএমপি উচ্চ বিদ্যালয় ২০০০ ব্যাচের পুর্নমিলনীর রেজিষ্ট্রেশন চলছে
- জেলা জাতীয় যুব সংহতির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন


