শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য এক ডাকাতকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
শনিবার বিকালে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরীর নির্দেশনায় এস আই সুব্রত কুমার দাস, এএসআই আখতার, এএসআই দিবাস, সারোয়ার, কনস্টেবল মিন্টু, ফরিদ হুজুর সেজে অভিযান চালিয়ে আরশ আলী নামে ওই ডাকাতকে তার বাড়ির পাশ থেকে আটক করে।
গ্রেফতারকৃত ডাকাত আরশ আলী (৪০) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবীনগর এলাকার গেদা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৮ টি মামলা বিচারধীন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ডাকাত আরশ আলীর নামে বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে। গোপন সুত্রের ভিত্তিতে অভিনব কায়দায় তাকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
- পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
- ছাতক কালীবাড়ী পূজা কমিটির সভাপতি নিত্যরঞ্জন দাস সড়ক দুর্ঘটনায় আহত


