স্টাফ রিপোর্টার
সকাল ৯ টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের একটি হেলিকপ্টার শাল্লা উপজেলা সদরের মাঠে অবতরণ করলে এর বাতাসে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের প্যান্ডেল লন্ডভন্ড হয়ে গিয়েছিল। ধুলা-বালিতে ভরে যায় প্রধানমন্ত্রীর মঞ্চসহ আশপাশের তাৎক্ষণিক সবকিছু পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর মঞ্চের সামনের বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের বসার জন্য তৈরি করা প্যান্ডেলের উপরের বেশ কয়েকটি ছাউনি খুলে যায়। পরে অবশ্য এসব ছাউনি দ্রুত মেরামত করা হয়।


