দক্ষিণ সুনামগঞ্জ অফিস
হেল্প ফর ইসলামিক কালচারাল অর্গানাইজেশন বড়মোহার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ের বড়মোহা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুৃষ্ঠানে ইউনিয়নের দাওরায়ে হাদিস/মাস্টার্স, হিফজ সমাপনকারী ও এস এস সি দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।
গ্রামের প্রবীণ মুরুব্বী আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যবুর রহমান চৌধুরী।
সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাড. বেলাল আহমদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, কবি ও সাহিত্যিক আজমল আহমেদ, সাংবাদিক শহীদ নূর আহমেদ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, সমাজসেবক সৈয়দ আহমদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা মুতিউর রহমান, শাহি আলম খান, আনছার মিঞা জায়গিরদার, ইউপি সদস্য চান মিয়া, ডাক্তার সোয়েব আহমদ জায়গিরদার, সৌদি প্রবাসি দিলোয়ার হোসেন, মাও. আবু বক্কর সিদ্দিক, মাও. মুজাম্মিল আহমেদ, মাও. ছালিক আহমদ, ইখতেয়ার খান, ফারহান আহমদ প্রমুখ।
- অসুস্থ দুই নেতার পাশে নূরুল হুদা মুকুট
- ভিজিএফ কার্ড প্রণয়নে ফসলহারাদের কাছ থেকে ট্যাক্স আদায়ের অভিযোগ


