হোটেল শ্রমিক ইউনিয়নের মৌলভীবাজার সদর উপজেলা কমিটি গঠন

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা শাখার কমিটি পুণগঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মো. ইউসূফ মিয়াকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ১৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি        
সোহেল আহমেদ।
জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, হোটেল শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মো. ছায়েদ মুন্সী ও কুলাউড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান আহমেদ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আব্দুল আজিজ প্রধান, কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, দপ্তর সম্পাদক মাসুক মিয়া, সাবেক সহ সভাপতি মো. মোতালেব বেপারী ।
সভায় আগামী ২৬ জানুয়ারি বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন সফল করার আহবান জানান হয়। প্রেস বিজ্ঞপ্তি