হোটেল শ্রমিক রিয়াদের খুনী সোহেলকে গ্রেফতারের দাবি

ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের ১৬ বছরের কিশোর শ্রমিক রিয়াদকে নির্মম ভাবে খুন করার এক বছর পরও খুনী হোটেল মালিক আরিফুল ইসলাম সোহেলকে গ্রেফতার না করায় দেশব্যাপী হোটেল শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে শুক্রবার মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হয়ে এক বিক্ষোভ মিছিল বের করে চৌমুহনা এলাকা প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে জেলা হোটেল শ্রমিক    
ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।
হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর মো. জসিমউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা কমিটির আহবায়ক কবির মিয়া এবং শেরপুর আঞ্চলিক কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন ও সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।