ছাতক উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম বড়কাপনে শিশু শিক্ষা প্রতিষ্ঠান হোয়াইট বার্ড একাডেমির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে সাফল্যের ৫বছর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গীতিকার, কবি ইশতিয়াক রুপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খোয়াজ আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী আশিকুল ইসলাম আশিক, সাংবাদিক, কবি ও সংগঠক দেবব্রত রায় দিপন, বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয় সভাপতি শিক্ষানুরাগী আল মামুন শাহীন, সংবর্ধিত অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক সুজাতা ভৌমিক, কবি ওবায়দুল হক মুন্সি, কবি অজয় বদ্য অন্তর, সাংবাদিক শহিদুল ইসলাম রেদুয়ান।
এসময় স্কুলের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এলাকার মুরুব্বী আমির আলী সাহেবের সভাপতিত্বে ও হোয়াইট বার্ড একাডেমির শিক্ষক আহমেদুল কবির চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দূর্জয় সুত্রধর, তাসকিন আহমেদ, মাসুমা বেগম, লিপি বেগম, সুবর্ণা সুত্রধর, মারজান আহমদ প্রমুখ।
ছাত্র ও ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আ হক, আরিয়ান আহমদ, ইমি আক্তার, মাহবুবা আক্তার প্রমুখ। মুরুব্বিদের মধ্যে বক্তব্য রাখেন মানিক মিয়া, আব্দুল কাদির,আব্দুর রশিদ, কুশমত মিয়া, হাবিবুর রহমান, সাহেদ আলী প্রমুখ।
প্রেসবিজ্ঞিপ্তি


