স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় ও গ্রামীণফোনের সহায়তায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পৌরসভার নি¤œাঞ্চল ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সুজি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গণে ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. আফতাব উদ্দিন এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, গ্রামীনফোন ডিস্ট্রিবিউশন হাউজ মৌলা বকস করিম বকস, ডিস্ট্রিবিউশন ম্যানেজার বিজয় কৃষ্ণ পাল, রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য হায়দার চৌধুরী লিটন, মো. এমদাদুল হক শাহজাহান, রাহুল দে পাপলু, নিউজ ২৪ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিন, ইউনিট লেভেল অফিসার কনিকা তুলকদার, আজীবন সদস্য আলমতাজ বেগম রুপি, সিনিয়র যুব সদস্য আব্দুস সালাম, গণসংযোগ ও বিভাগীয় প্রধান শাহজাহান আলম সিদ্দিকী, যুব সদস্য ফাহিমা বেগম, ফাহিমা আক্তার স্বর্ণা, আপন আহমেদ প্রমুখ।
- সিপিডির সঙ্গে বাহাসে যাবো না: পরিকল্পনামন্ত্রী
- মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে ব্যারিস্টার ইমনের শোক


