স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ১০০ অসহায় দুস্থ প্রতিবন্ধী পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ২ লিটার তৈল, নুডুলস আধা কেজি।
খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সফিকুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সুনামগঞ্জের ১০০ জন অসহায় দুস্থ্য প্রতিবন্ধীর পরিবারকে বিতরণ করা হয়েছে। আশাকরি করোনার এই দু:সময়ে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তাদের কাজে লাগবে।
- সাস্টিয়ান সুনামগঞ্জের শীতবস্ত্র বিতরণ
- কমিউনিটি ক্লিনিকগুলোতে আরও বিনিয়োগের প্রয়োজন -পরিকল্পনামন্ত্রী


