১০০ দৃষ্টি প্রতিবন্ধীকে সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ বানভাসি দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী এবং শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদার’র সার্বিক তত্ত্বাবধানে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সুনামগঞ্জ জেলা শাখা কমিটির আয়োজনে এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হারুন অর রশিদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী সুকুমার রায়, ইউপি সদস্য মো. শাহজাহান মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য লোভা রাণী দাশ প্রমুখ।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদার বলেন, বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে আছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ।