স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষবেড় গ্রামের বন্যার্ত ১০০টি পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। অ্যাড. জয়শ্রী দেব বাবলীর উদ্যোগে শনিবার বিকেলে এই ত্রাণ বিতরণ করা হয়। মোহাম্মদ রইছ উদ্দিনের বাড়ির সামনে বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা হিসেবে চিড়া, গুড়, আটা, চিনি, সেমাই, নুডুলস,বিস্কুট, ওরস্যালাইন প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, ডা. ইফতেষার আহমদ জুয়েল, জাকারিয়া জামান তানভীর, মাহিদুল ইসলাম রাজিব, আব্দুর রইছ, কামরুল হাসান, তরিকুল হাসান ছায়েম প্রমুখ।


