১০০ সোনার আংটি ও ১২ ভরি সোনা চুরি

স্টাফ রিপোর্টার
পৌরশহরের একটি আবাসিক এলাকায় বাসা থেকে ১২ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শহরের হাছননগরের উপত্যাকা এলাকার মৃত ¯েœহাংশু চৌধুরী ঝুলন’র বাসায় এ চুরির ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর উপতাক্য এলাকার মৃত ¯েœহাংশু চৌধুরী ঝুলন বাবুর মেয়ে স্কুল শিক্ষিকা মৌটুসী চৌধুরী, তার স্বামী দেবব্রত তালুকদার ও তার মা ডাক্তার দেখানোর জন্য বিকেল সাড়ে তিনটার সময় বাসার দরজায় তালা লাগিয়ে     সিলেটে যান। রাত সাড়ে এগারোটার দিকে সিলেট থেকে বাসায় ফিরে দেখেন দরজাটি ভিতর থেকে লাগানো। পরে ঘরের ভেতর ঢুকে দেখেন জানালার রড ও ঘরের ভেতর স্টিলের আলমারীর মূল লকারটি ভাঙা এবং ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো।  লকারে থাকা ১২ভরি স্বর্ণ, ১০০টি সোনার আংটি ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় মৌটুসী চৌধুরীর স্বামী দেবব্রত তালুকদার অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এনিয়ে দ্বিতীয় বারের মতো চুরির ঘটনা ঘটে তাদের বাসায়।
এব্যাপারে সুনামগঞ্জ সদর থানার এসআই রিপন জানান, ‘বাসায় কেউ না থাকায় নিরিবিলি পেয়ে  সন্ধ্যার দিকে চুরির ঘটনাটি ঘটে। তবে কি পরিমাণ জিনিস খোয়া গেছে আমরা জানি না। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান চালাব’।