১০ টাকা কেজির চাল বিক্রি ও বারকি নৌকার কারখানা পরিদর্শন জেলা প্রশাসকের

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলাধীন গৌরারং ইউনিয়নের লালপুর ও বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুকাবাদ ইউনিয়নের চালবন পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি মূল্যে চাল বিক্রি কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খন্দকার,   
 নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সোহেল রানা, সুনামগঞ্জ সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব প্রমুখ।
উল্লেখ্য যে, বর্তমান সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ এর আওতায় ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে হতদরিদ্র মানুষের মাঝে চাল বিক্রি কার্যক্রম। সারাদেশের ৫০ লাখ হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান আছে।   
এদিকে শনিবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ সদর উপজেলাধীন কুরবাননগর ইউনিয়নের অন্তর্গত মাইজবাড়ী গ্রামের বারকি নৌকা তৈরি কারখানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খন্দকার, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সোহেল রানা, স্থানীয় ইউপি সদস্য ও বারকি নৌকা তৈরি শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বারকি নৌকা তৈরি কার্যক্রম পরিদর্শন এবং এ নৌকা তৈরির শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। তিনি তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন এবং বিদ্যমান সমস্যাসমূহ কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলাপ আলোচনা করেন।