১০ টাকা কেজির চাল- বিশ্বম্ভরপুরে অনিয়মের দায়ে ১ জনের ডিলারশীপ বাতিল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে নানা অনিয়ম-দুর্নীতি ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার মনিরুজ্জামানের ডিলারশীপ বাতিল করা হয়েছে।
জানা যায়, পলাশ ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মনিরুজ্জামানের বিরুদ্ধে উপকারভোগীদের নানা অভিযোগ উঠে। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা সরেজমিন তদন্ত করেন। তদন্তকালে কার্ড জালিয়াতিসহ নানা অনিয়ম ধরা পরে। হাতেনাতে অনিয়ম ধরা পড়ায় তাৎক্ষণিক ওই ডিলারের ডিলারশীপ বাতিল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।