শান্তিগঞ্জ অফিস
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন উপজেলার ১০টি পরিবারকে গৃহ পুননির্মাণ ও সংস্কারের জন্য এক লাখ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে সা’দত ফাউন্ডেশন।
সোমবার বিকালে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমার গ্রাম আমার প্রাণ’ (এজিএপি) এর ব্যবস্থাপনায় শান্তিগঞ্জ উপজেলা সদর সংলগ্ন উজানীগাঁওয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন ও ‘আমার গ্রাম আমার প্রাণ’ এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সাংবাদিক খালেদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক চেয়ারম্যান মো. ফরিদুর রহমান ফরিদ, ছাত্রনেতা কামরুজ্জামান জেরিন, ইসলামি রিলিফের শান্তিগনঞ্জের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, পুনর্বাসন কর্মসূচির স্থানীয় সমন্বয়ক তরুণ সংগঠক ইজহারুজ্জামান ইজহার ও সেচ্ছাসেবক মো. হাবিবুর রহমান হবিব, শফিকুর রহমান, শহিদুজ্জামান তারেক প্রমুখ।
অনুদান বিতরণকালে বক্তারা বলেন, সুবিধা বঞ্চিত, অসহায় মানুষের কল্যাণে কাজ করা, দুর্যোগকালীন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক কর্তব্য। মানবতার কল্যাণে ‘আমার গ্রাম আমার প্রাণ ও সা’তদ ফাউন্ডেশনের’ সেবাধর্মী বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বক্তারা সাধ্যমতো সাহায্যের হাত বাড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
এদিকে আমার গ্রাম আমার গ্রাম (এজিএপি) এর স্বাবলম্বী কর্মসূচির আওতায় শান্তিগঞ্জে সোমবার দুপুরে জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের পাঁচজন দরিদ্র মহিলাকে হাঁস মোরগ পালনের জন্য পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এজিএপি’র প্রধান নির্বাহী সাংবাদিক খালেদ আহমদ তাদের মধ্যে নগদ টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী মো. ফরিদুর রহমান ফরিদ, দৈনিক যায়যায়দিনের শান্তিগঞ্জ প্রতিনিধি সোহেল তালুকদার ও দৈনিক আজকের পত্রিকার শান্তিগঞ্জ প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ।
- কিন্ডার গার্টেন পরিচালকদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান
- শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


