১১ উপজেলায় ডাক্তার কর্মচারীদের সুরক্ষা সামগ্রী দিলেন পরিকল্পনা মন্ত্রী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নন বুধবার জেলার ১১ উপজেলার হাসপাতালের জন্য ৭৫ টি করোনা পরীক্ষাকরণ কীট, ১১০ টি পিপিই, ৩ হাজার সার্জিকেল মাস্ক, ৩৫ টি সার্জিকেল চশমা ও ৬ টি ডিজিটাল থার্মোমিটার প্রদান করেন।
সকাল সাড়ে ১০ টায় মন্ত্রীর পক্ষ থেকে ব্যক্তিগত সহকারী হাসনাত হোসাইন এই সুরক্ষা সামগ্রী সিভিল সার্জন ডা. শামছুদ্দিনের হাতে তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শামছুদ্দিন, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. জসিম উদ্দিন প্রমুখ।
এর আগে মন্ত্রী সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের জন্য ৬৪ টি পিপিই প্রদান করেন।