Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146
১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন রক্ষায় বাঁশের খুঁটি – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন রক্ষায় বাঁশের খুঁটি

এনামুল হক এনি, ধর্মপাশা
ডোবার মাঝখানে পানিতে দাঁড়িয়ে আছে একটি লোহার বৈদ্যুতিক খুঁটি। সেই খুঁটিতে টানানো বৈদ্যুতিক তারে প্রবাহিত হচ্ছে ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ। ডোবার পানির তলদেশে খুঁটির গোড়ার মাটি নরম হয়ে তা হেলে পড়েছে পশ্চিম দিকে। হেলে পড়া বৈদ্যুতিক খুঁটিকে টিকিয়ে রাখতে ব্যবহার করা হয়েছে দুটি বাঁশের খুঁটি। ডোবার পাশের জমির ধান   
পেকেছে। কিছুদিনের মধ্যে তা কাটা শুরু হবে। ঝুঁকিপূর্ণ এ বৈদ্যুতিক খুঁটি যে কোনো সময় বাঁশের খুঁটিসহ ভেঙে পড়ে বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ধর্মপাশা-বাদশাগঞ্জ সড়কের পশ্চিম পাশে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে এ বৈদ্যুতিক খুঁটির অবস্থান। সপ্তাহ দুয়েক আগে এ বৈদ্যুতিক খুঁটি পশ্চিম দিকে হেলে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। বিষয়টি নজরে আসার পর পল্লীবিদ্যুতের ধর্মপাশা অভিযোগ কেন্দ্রের পক্ষ থেকে দুটি বাঁশের খুঁটি দিয়ে লোহার বৈদ্যুতিক খুঁটিকে রক্ষার ব্যবস্থা করা হলেও কমেনি ঝুঁকির আশঙ্কা।
স্থানীয় কৃষক সুজিত চন্দ্র সরকার ও মোহন দাস জানান, কয়েকদিনের মধ্যে জমির ফসল কাটা শুরু হবে। ফসল কাটার সময় খুঁটি উল্টে তা কৃষকের গায়ে পড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই দ্রুত এটি সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
পল্লীবিদ্যুতের ধর্মপাশা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সেলিম আহমেদ জানান, এ বৈদ্যুতিক লাইনে ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। খুঁটির গোড়ার মাটি পানিতে সরে যাওয়ায় তা হেলে পড়েছে। এটি টিকিয়ে রাখতে দুটি বাঁশ দিয়ে খুঁটি দেওয়া হয়েছে।
মোহনগঞ্জ আঞ্চলিক পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মাসুদুর রহমান জানান, তিনি আজ (বুধবার) দুপুরে বিষয়টি শুনেছেন। দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির জিএম মজিবুর রহমান জানান, মোহনগঞ্জ আঞ্চলিক পল্লীবিদ্যুৎ সমিতি এ বিষয়টি দেখবে। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হচ্ছে।