স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুর গ্রামে এক মহিলা আক্রান্ত হওয়ার পর এলাকা লকডাউন করা হয়। এতে ওই এলাকার মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। এ দুঃসময়ে গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন সৌদিআরব প্রবাসী ও বিশিষ্ট ব্যাবসায়ী সৌদিআরব জেদ্দা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছমির উদ্দিন। তিনি করোনা আক্রান্ত নারীর পরিবারসহ আশপাশের ১২ পরিবারকে ১০ দিনের খাদ্য সামগ্রী দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে তাদের বাড়ীতে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে দেন, সৌদিআরব প্রবাসী ও বিশিষ্ট ব্যাবসায়ী সৌদিআরব জেদ্দা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ছমির উদ্দিনের ছোট ভাই বি.বি ইয়ং ফাউন্ডেশনের সভাপতি বোরহান উদ্দিন।
এসময় তাদেরকে চাল, ডাল, তৈল, পেয়াজ, আলুসহ ১০দিনের নিত্যপ্রয়োজনীয় পণ্য।
উল্লেখ্য গত রবিবার দোয়ারাবাজারে এক মহিলা করোনা পজিটিভ শনাক্ত হয়। মহিলার স্বামী গত ৫ মার্চ সৌদি থেকে দেশে ফিরেছিলেন।


