১৩০০ ছাড়াল আক্রান্তের সংখ্যা, সুস্থ ৯৩৯ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৪০ জন। শনাক্ত হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩০ জন, ছাতক উপজেলার ২ জন, দোয়ারাবাজার উপজেলায় ২ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন এবং দিরাই উপজেলায় ৫ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩১৮ জন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ১১৪ টি ও সিলেটের ৭৪টি নমুনা মিলে মোট ১৮৮ টি নমুনা সংগ্রহ করা হয়। সবকটি নমুনা পরীক্ষা করা হলে এই ৬০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়া ৬০ জনের মধ্যে সুনামগঞ্জের ৪০ জন ও সিলেটের ২০ জন রোগী রয়েছেন।
এদিকে রবিবার করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ১৭ জন। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন এবং জগন্নাথপুর উপজেলার ২ জন।
এনিয়ে সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ৯৩৯ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২২৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬১ জন, দিরাই উপজেলায় ৪৭ জন, শাল্লা উপজেলায় ৩৬ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৭ জন, তাহিরপুর উপজেলায় ৩৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৫ জন, ধর্মপাশা উপজেলায় ১৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ৮৭ জন, ছাতক উপজেলায় ২৩৫ জন, জগন্নাথপুর উপজেলায় ৯৫ জন।
এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৯ জন, আইসোলেসনে গেছেন ১৮ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ২৬২ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ১৮০ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১২৭৮ জনকে আইসোলেশনে আনা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ১২ জন।