সু.খবর ডেস্ক
ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ম ও ৬ষ্ঠ দফা নির্বাচনে তৃণমূল থেকে প্রার্থীদের নামের তালিকা ১৫ এপিলের মধ্যে দলের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান সংবাদ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। চলমান ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে ২৮ মে ৭১৪টি এবং সর্বশেষ ৬ষ্ঠধাপে ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট গ্রহণ হবে।
তিনি জানান, মনোনীত প্রার্থীর নাম (ভোটার নং ১২ ডিজিট) এবং নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সকল তথ্য প্রার্থীর নামের সঙ্গে প্রেরণ করতে হবে।একই সঙ্গে প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও প্রেরণ করতে হবে।
আবদুস সোবহান গোলাপ জানান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক এবং যে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি নির্বাচনী বোর্ড গঠিত হবে। ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বর্ধিত সভা করে ১ জন প্রার্থীর নাম সুপারিশ করবে। সেই সুপারিশকৃত নাম উল্লিখিত জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ড (৬ জনের নাম ও স্বাক্ষর) প্রার্থী চূড়ান্ত করে আগামী ১৫ই এপ্রিলের মধ্যে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দপ্তর বরাবর প্রেরণ করতে হবে।
- ফনী ভূষণ চৌধুরীর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন
- শিলাবৃষ্টিতে জগন্নাথপুরে ব্যাপক ফসলহানি কৃষকদের কান্নায় ভারি নলুয়ার হাওর


